ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
যে কারণে আলিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিলেন সারা
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজের প্রতিভা ও বহুমুখী অভিনয় ক্ষমতার জন্য ইন্ডাস্ট্রির অন্যতম প্রশংসিত তারকা। ২০২৩ সালের ১৭ অক্টোবর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার অর্জন করেন। সম্প্রতি সারা আলি খান স্বীকার করেছেন, তিনি আলিয়ার এই অর্জনে ঈর্ষান্বিত হয়েছিলেন এবং মনে করেছিলেন, একটি পুরস্কার এবং একটি সন্তান—এই দুই থাকা মানেই আলিয়ার জীবন একেবারে গোছানো।
এনডিটিভি যুবা-তে সাম্প্রতিক এক কথোপকথনে সারা আলি খান বলেন, ‘যখন আলিয়া জাতীয় পুরস্কার পেল, আমি ভাবলাম- উফ, সে পুরস্কার পেল; তার একটা বাচ্চাও আছে; তার জীবন তো পুরোই সেট।’
তবে সারা পরে বুঝতে পারেন, আলিয়ার সেই কঠিন পরিশ্রম ও সংগ্রামগুলো উপেক্ষা
করেছেন তিনি, যেগুলো তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে তাকে অমানবিক করে ফেলেছিলাম।’ সারা এই উপলব্ধি থেকে বোঝাতে চেষ্টা করেন, সাফল্যের পেছনে থাকা কষ্টগুলো উপলব্ধি করাটাও জরুরি। প্রতিটি অর্জনের পেছনেই লুকিয়ে থাকে একেকটা কঠিন গল্প, যা সবাই দেখতে পায় না। তিনি আরও বলেন, ‘ঈর্ষা অনেক সময়ই আসে অজ্ঞানতা থেকে। মানুষ কেবলমাত্র অন্যের সাফল্য দেখে, কিন্তু তার পেছনের লড়াইটা বোঝে না।’ ২০২২ সাল ছিল আলিয়া ভাটের জন্য এক অসাধারণ বছর—পেশাগত ও ব্যক্তিগত দুই দিক থেকেই। সেই বছরের ফেব্রুয়ারিতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন, এপ্রিল মাসে প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন এবং
নভেম্বর মাসে কন্যা সন্তান রাহার জন্ম দেন। সারা আলি খানকে সর্বশেষ দেখা গেছে ‘স্কাইফোর্স’ সিনেমায়, এতে তিনি অভিনয় করেছেন বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমারের সঙ্গে। আগামীতে তাকে দেখা যাবে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমায়, যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা এবং পঙ্কজ ত্রিপাঠির মতো তারকারা। অন্যদিকে, আলিয়া ভাট ব্যস্ত ‘আলফা ’ সিনেমার কাজ নিয়ে। সিনেমাটি চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও, তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। এতে রণবীর কাপুর ও ভিকি কৌশলও মুখ্য ভূমিকায় রয়েছেন। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে।