ঈদে গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মাহফুজুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

ঈদে গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মাহফুজুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
ঈদের গান মানেই এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ভিন্ন সংযোজন। প্রতি ঈদেই ভক্তদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হন তিনি। যদিও গানের জন্য তিনি যতটা না প্রশংসিত হন, তার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ট্রলেরই শিকার হন। তবুও শ্রোতা-দর্শকরা তার গান থেকে ঈদে অন্যরকম বিনোদন পেয়ে থাকেন। তবে এবারের রোজার ঈদে ঘটছে ব্যতিক্রম- গান শোনাবেন না মাহফুজুর রহমান। এটিএন বাংলার জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না। গত কুরবানি ঈদে ভিন্নরূপে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। বাংলা

গানের পাশাপাশি তিনি গেয়েছিলেন হিন্দি গানও। ‘আমার চোখের আলো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে তিনি পরিবেশন করেন একাধিক গান। এ ছাড়া ‘ওয়াদা করো’ নামে দ্বৈত গানের একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে। শুধু এটিএন বাংলায় নয়, এটিএন নিউজেও সম্প্রচারিত হয় তার আরেকটি একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। গান গাওয়ার পাশাপাশি সংগীত নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান। কখনো রোমান্টিক, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে হাজির হন দর্শকের সামনে তার নিজস্ব ঢঙে। তার গান নিয়ে যতই আলোচনা-সমালোচনা থাকুক না কেন, একটা বিষয় স্পষ্ট—তিনি থেমে থাকার মানুষ নন। উল্লেখ্য, ড. মাহফুজুর রহমান একসময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত

ছিলেন। কিন্তু ২০১৬ সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে। নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সংগীতানুষ্ঠান। আলোচনা-সমালোচনায় ভরা এসব গান নেট দুনিয়াই বেশ সাড়া ফেলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন