মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসীদের অপরাধপ্রবণতা, পুলিশের উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসীদের অপরাধপ্রবণতা, পুলিশের উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পুলিশপ্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে মোট ৯ হাজার ৬৮৪ জন বিদেশি নাগরিককে নানা অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। বিবৃতিতে তিনি জানান, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলছে, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ২২২ জন অবৈধ অভিবাসীকে (PATI)

গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বৈধ ভিসা নিয়ে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে ৬ হাজার ৫৫৯ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ২ হাজার ১৪১ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪১৪ জনকে ফৌজদারি অপরাধ, ৩২৫ জনকে আর্থিক জালিয়াতি ও ৪০২ জনকে মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে। তান শ্রী রাজারুদ্দিন জানান, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য

বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে মালয়েশিয়ার পুলিশ (PDRM) প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ ‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি