রোমে বাংলাদেশিদের জন্য পৃথক মুসলিম কবরস্থানের উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫
     ৪:৫৭ পূর্বাহ্ণ

রোমে বাংলাদেশিদের জন্য পৃথক মুসলিম কবরস্থানের উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ৪:৫৭ 182 ভিউ
ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মুসলিমদের জন্য একটি পৃথক কবরস্থান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। এ বিষয়ে তিনি রোমের মেয়রের সঙ্গে আলোচনা করেছেন এবং ইতিবাচক আশ্বাসও পেয়েছেন। এর অংশ হিসেবে রাষ্ট্রদূত সম্প্রতি রোমের প্রিমাপর্তা কবরস্থান পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আসিফ আনাম সিদ্দিক। এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের পক্ষে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও রোমের ৯ নং মিউনিসিপিও-এর সাবেক কাউন্সিলর এস এম সাইফুল ইসলাম এবং তরপিনাত্ত্বার মুসলিম সেন্টার (টিএমসি)-এর সেক্রেটারি মো. মশিয়ার রহমান মিন্টু। এ সময় রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করে জানান, তিনি রোমের মেয়রের

সঙ্গে আরও আলোচনার মাধ্যমে মুসলিম কমিউনিটির জন্য একটি পৃথক কবরস্থান প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। প্রবাসী বাংলাদেশিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন, এটি বাস্তবায়িত হলে মুসলিম অভিবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে। প্রসঙ্গত, ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ২০২৪ সালের সমীক্ষা অনুযায়ী, বর্তমানে দেশটিতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় এক লাখ ৯২ হাজার ৬৭৮ জন, যা বিদেশি সম্প্রদায়ের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা ২ লাখেরও বেশি হতে পারে। মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে বাংলাদেশিরা ইতালিতে তৃতীয় অবস্থানে রয়েছে, যেখানে আলবেনিয়া ও মরক্কো যথাক্রমে প্রথম ও দ্বিতীয়

স্থানে রয়েছে। শুধুমাত্র রাজধানী রোমে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন, যেখানে বাংলাদেশিরা সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। রোমে মোট বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশি বৈধ অভিবাসী সংখ্যা ৩৪ হাজার ৪৮৩ জন। অবৈধসহ বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এ পরিস্থিতিতে রোমে মুসলিমদের জন্য পৃথক কবরস্থানের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার বরাদ্দকৃত কবরস্থানে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলিমদের দাফন করা হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করছেন, পৃথক কবরস্থান প্রতিষ্ঠিত হলে এটি শুধু ধর্মীয় অনুভূতির সম্মান জানাবে না বরং এটি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন হিসেবেও বিবেচিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া