ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার
চাঁদা না দেওয়ায় গাবতলীতে বাস আটকে রাখার অভিযোগ
চাঁদা না দেওয়ায় রাজধানীর গাবতলী টার্মিনালে এক পরিবহন ব্যবসায়ীর বাস আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে বাসটি ছাড়িয়ে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পরিবহন ব্যবসায়ী আসাদুজ্জামান এরশাদের অভিযোগ, গাবতলী টার্মিনালে তার একটি বাস মেরামতের কাজ চলছিল। এর মধ্যে বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল কবিরের নেতৃত্বে কয়েকজন সেখানে যান। তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা বাসটি আটকে রাখেন। পরে তিনি বিষয়টি দারুসসালাম থানার ওসিকে জানান। এর আগেও তার কাছে চাঁদা চেয়েছিলেন একই ব্যক্তিরা। ওই ঘটনায় তিনি
গত বছরের ১৬ সেপ্টেম্বর দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিএনপি নেতা খাইরুল কবির বলেন, ওই পরিবহন ব্যবসায়ীর কাছে তার বাসের সুপারভাইজার কিছু টাকা পান। সেই ব্যাপারটি মিটিয়ে ফেলার জন্য গত বছরের সেপ্টেম্বরে তাকে বলা হয়। এতদিনেও তিনি টাকা না দেওয়ায় আজ আবারও তারা গিয়েছিলেন। এ সময় তিনি বাজে কথা বলায় আমি রেগে যাই। তখন তাকে বলেছি, টার্মিনালে যেন আর না দেখি। তাহলে মেরে বের করে দেব। তবে চাঁদা চাওয়া হয়নি। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হাসান বলেন, চাঁদাবাজি নয়, দুই পক্ষের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীর অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে বাস
ছাড়ানোর ব্যবস্থা করেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।