খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা গেটে তালা ঝুলিয়ে বদলি বাতিলের দাবি জানান। বৃহস্পতিবার ডিএই এর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। বদলির প্রজ্ঞাপন জারির পর পরই গেটে তালা ঝুলিয়ে কিছু কর্মকর্তা নতুন দায়িত্বপ্রাপ্ত মো. মুরাদুল হাসানের ২০৭ নম্বর কক্ষে প্রবেশ করে ক্ষোভ প্রকাশ করেন। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং ডিএই এর

হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল ইসলাম মুকুল, উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচালক (রপ্তানি) হাসান ইমাম, উপপরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এ কে এম হাসিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-১) নাজিউর রোউফ খান বনি, অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) মাসুম, মৌলভীবাজারের বীজ প্রত্যয়ন অফিসার গোলাম মোস্তফা শিমুলসহ আরও কয়েকজন উত্তপ্ত বাক্য বিনিময় করেন। মাহবুবুর রশীদের বদলি বাতিল না হলে তারা খামাবাড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ বিষয়ে ডিএই প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক পদে নতুন দায়িত্ব পাওয়া মো. মুরাদুল হাসান বলেন, বদলিকে ঘিরে কিছু কর্মকর্তা আমার রুমে এসেছেন। তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এতে আমি কিছু মনে করিনি। আমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব

পালন করে যাবো। এ বিষয়ে জানতে চাইলে প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ্ বলেন, ঘটনার সময় আমি মন্ত্রণালয়ে ছিলাম। বিকেলে ৫টার খামারবাড়িতে এসে দেখি মূল গেটে তালা ঝুলছে। তখন আমি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করি। ভেতরে গিয়ে দেখি কিছু কর্মকর্তা বেশ ক্ষুব্ধ আচরণ করছেন। আমি তাদের সঙ্গে বসে পরিস্থতি শান্ত করেছি। সরকারি চাকরিতে বদলি-পদায়ন স্বাভাবিক নিয়ম। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা তৎপর আছি। এ দিকে বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, তারা গেটে তালা দেননি। ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলির প্রজ্ঞাপনের পর খামারবাড়িতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাহবুবুর রশীদ বিএনপিন্থী হওয়ার কারণে আওয়ামী লীগের আমলে বঞ্চিত

ছিলেন। ৫ আগস্টের পর বঞ্চিত এই কর্মকর্তাকে প্রশাসন উইংয়ে পদায়ন করা হয়। কিন্তু এখন কোনো অভিযোগ ছাড়াই তাকে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?