রোজার ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

রোজার ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
চলছে সিয়াম-কিয়ামের মাস রমজান। পবিত্র এ মাসের প্রথম দশক ইতোমধ্যে পার হয়েছে। এরইমধ্যে রোজার ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এছাড়া সম্ভাব্য ঈদের তারিখও জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদের দিন পালিত হবে। জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আপনারা চাঁদ দেখতে পেলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানাবেন। আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের

চাঁদ দেখা যেতে পারে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতরের দিন হতে পারে। মধ্যপ্রাচ্যসহ আমিরাতে এবার ৩১ মার্চ ঈদুল ফিতর হলে অঞ্চলটিতে ৩০টি রোজা পালিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়। ফলে ১ মার্চ থেকে অঞ্চলে রমজান মাস শুরু হয়। খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে। ওইদিন দেশটিতে ২৯তম রোজা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে যদি ৩০ রোজা হয় তাহলে আমিরাতে মুসল্লিরা এবার পাঁচদিনের ছুটি পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!