জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ October, ২০২৬

আরও খবর

ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা

ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা

আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত

নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৬ |
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন- যিনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে দিনে দিনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন বলে বিএনপি কর্মীদের দাবি, সেই রাশেদই একসময় ‘ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী’ ছিলেন বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা। গতকাল ২৫শে অক্টোবর, রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টে এনসিপি নেতা তারেক রেজা লিখেছেন, রাশেদ খাঁন একসময় ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) সূর্যসেন হল ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়ানোর পর শিবির তাকে আরেকজনের জন্য সরে দাঁড়াতে বললে তিনি সংগঠন (শিবির) ছেড়ে দেন।

এরপর তিনি হয়ে ওঠেন মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। (সাবেক শিবিরদের এই সিন্ড্রম নতুন কিছু না)। তিনি লেখেন, একটি ঘটনা বললে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেদিন ভোরে আবরার ফাহাদ হত্যার খবর জানাজানি হয়, সেদিন ঢাবি ছাত্র অধিকারের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান। নুর ভাই কিছুটা সন্দিহান ছিলেন, তবে খোঁজখবর নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে রাশেদ খান আপত্তি জানান। তার আশঙ্কা ছিল, আবরার ফাহাদ শিবির হতে পারেন, আর সেক্ষেত্রে তার জন্য কর্মসূচি দিলে ক্ষতি হবে (শিবির পরিচয় লুকানোর চেষ্টা)। তারেক রেজা লিখেছেন, তার (রাশেদ) পরামর্শ না মেনে কর্মসূচি ঘোষণা করা হলে তিনি এক নেতাকে

ফোন করে বলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।’ অথচ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সেই রাশেদ খাঁনই শেষ পর্যন্ত এসে উপস্থিত হন। এর আগে, নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন যে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিতে যোগদানের জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে ছিলেন। এনসিপির আসন সমঝোতা নিয়েও পোস্টে মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, বেশি আসন পাওয়ার আশায় এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় এক ডজন নেতা সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে থাকতেন। তবে বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি

হয়নি। এ কারণে বেশি আসন ও নির্বাচনী খরচের সুযোগ পেয়ে এনসিপি জামায়াতের জোটে গেছে। তিনি এনসিপির রাজনীতিকে ‘সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি’ বলে আখ্যা দেন। তার দাবি, আলাদা কোনো সুবিধা আদায় কিংবা জামায়াতের পরামর্শে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান