ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা
হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
মহাখালীর সাত তলা বস্তিতে আগুন
রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পৌণে পাঁচটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়।
ভোর সোয়া ৫টায় ফায়ার সার্ভিসের খুদে বার্তায় জানানো হয়, ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



