দুই জামায়াত কর্মী নিহতের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

দুই জামায়াত কর্মী নিহতের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
চট্টগ্রামের সাতকানিয়ায় হামলায় জামায়াতের দুই কর্মী নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল (নাইন এমএম) উদ্ধারের ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। সাতকানিয়া থানার এসআই নাজমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম। যাদের আসামি করা হয়েছে তারা হলেন ‘উপজেলার কাঞ্চনা ১ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে মো. আলমগীর, একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল সাত্তারের ছেলে মো. ফরহাদ, কাঞ্চনা ৮ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে মো. ফারুক প্রকাশ কালা ফারুক, কাঞ্চনা ৩ নম্বর ওয়ার্ডের মৃত গুরা

মিয়ার ছেলে মো. সাইফুদ্দিন প্রকাশ সাবু ও উপজেলার এওচিয়া ইউনিয়নের আবাসন প্রকল্প এলাকার আব্বাস উদ্দিনের ছেলে মো. হারুন। অভিযুক্তরা সাতকানিয়া এলাকার ভয়ংকর সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলাটি তদন্ত করছেন সাতকানিয়া থানার এসআই খায়রুল হাসান। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৩ মার্চ ছনখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে ডাকাত পড়েছে ও গোলাগুলি হচ্ছে। এমন খবর শুনে সাতকানিয়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় তারা আবুল ছালেক ও নেজাম উদ্দিনের লাশ দেখতে পান। পাশাপাশি লাশের পাশে একটি নাইন এমএম পিস্তল দেখতে পান ও জব্দ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ