দুমকিতে ধর্ষক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




দুমকিতে ধর্ষক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:৩৫ 122 ভিউ
দুমকিতে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে শাহীন হাওলাদার (৪৩) ওরফে কসাই শাহীন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দুমকি আনন্দ বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রহিম হাওলাদারের ছেলে পীরতলা বাজারের মাংস ব্যবসায়ী শাহীনের সঙ্গে একই লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গার্মেন্টসকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত ২৬ ফেব্রুয়ারি রাতেও শারীরিক সম্পর্ক করে। ওইদিন বিয়ের জন্য বেশ চাপ দিলে শাহীন অস্বীকার করে দ্রুত চলে যান এবং সকল যোগাযোগ বন্ধ করে দেন। গত

২৮ ফেব্রুয়ারি সকালে শাহীনকে খুঁজতে উপজেলার আনন্দবাজার এলাকায় গেলে তিনিসহ তার স্ত্রী শারমিন (৩০) ও ছেলে মিয়াদ (১৮) মিলে ওই নারীকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখেন। পরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে অভিযুক্ত শাহীনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় শাহীনকে কোর্টে চালান দেওয়া হয়। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন মামলার সত্যতা স্বীকার করে অভিযুক্ত আসামিকে কোর্টে চালান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন