ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে
ভূমিকম্পে কাঁপল সারা দেশ
টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন
কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম
আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩
শ্রীনগরে আবারও কঙ্কাল চুরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারও একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে ৩টি কবরস্থান থেকে ৪ দফায় ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটল।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া কবরস্থানে স্থানীর জনগণ ২৫টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরস্থান কমিটির লোকজন সেখানে তল্লাশি চালিয়ে দেখেন ওইসব কবর থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে চোর চক্র।
তাদের ধারণা, বুধবার রাতের যেকোনো সময় কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে বীরতারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ১২টি কবর খুঁড়ে ৪টি কঙ্কাল, ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ৮টি কঙ্কাল ও ১৩ ফেব্রুয়ারি রাতে ওই কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি
হয়। বেজগাঁও কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম কানন জানান, কঙ্কাল চুরির ঘটনার পর থেকে ওই কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোরচক্র অতি সহজে জঘন্য এ কাজ করে যাচ্ছে। কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।