ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ব্রেকিং নিউজ: ভূমিকম্প।
গভীর রাতে এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি। আবার সিলেট জেলার ও সিটি কর্পোরেশন এলাকার অনেক নাগরিকরা ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে জানান দেন। এই ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায়।
বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে
খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যেহেতু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলংয়ের ডাউকি ফল্টের খুবই কাছে তাই আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাতে একাধিক ছোট-ছোট ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।