ইউক্রেনের সংসদে সর্বসম্মতিক্রমে বৈধতা পেলেন জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:৩৫ অপরাহ্ণ

ইউক্রেনের সংসদে সর্বসম্মতিক্রমে বৈধতা পেলেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৫ 99 ভিউ
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে এবার আনুষ্ঠানিক বৈধতা পেলেন ভলোদিমির জেলেনস্কি। দেশটির সংসদে উপস্থিত সব এমপি তাকে প্রেসিডেন্ট পদে রাখার পক্ষে উত্থাপিত একটি প্রস্তাবে (রেজ্যুলেশন) সমর্থন দিয়েছেন। খবর আল-জাজিরার। জেলেনস্কির পদের মেয়াদ শেষ হয়েছে গত বছর মে মাসে। তবে যুদ্ধের কারণে তখন প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। তাই নির্বাচন ছাড়া প্রেসিডেন্টের পদে বহাল থাকায় তাকে নিয়ে সম্প্রতি বাজে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের পার্লামেন্টে উত্থাপিত সেই রেজ্যুলেশনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন জেলেনস্কি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন। এর পক্ষে ভোট দিয়েছেন ২৬৮ জন এমপি। আর সংসদে অনুপস্থিত ছিলেন ১২ জন। কেউ-ই এই রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেননি। নির্বাচিত প্রেসিডেন্ট না হওয়ার কারণে গত সপ্তাহে

ট্রাম্প জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে অভিযুক্ত করেছিলেন। এর আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও তাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেছিলেন, অবৈধ প্রেসিডেন্টের সঙ্গে কোনো চুক্তি হবে না। ইউক্রেনের আইন বলছে, যতদিন দেশজুড়ে সামরিক শাসন জারি থাকবে ততদিন নির্বাচন করা যাবে না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে রুশ আগ্রাসনের পর সামরিক আইন জারি করা হয়। সেই হিসেবে জেলেনস্কি অবৈধ প্রেসিডেন্ট নয়। পার্লামেন্টে উত্থাপিত ওই প্রস্তাবে আরও বলা হয়, ভারখোভনা রাদা (ইউক্রেনের সংসদের নাম) আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবাধ, স্বচ্ছ, গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তার ম্যান্ডেটকে ইউক্রেনের জনগণ বা সংসদ প্রশ্নবিদ্ধ করেনি। ওই নথিতে ইউক্রেনের সংবিধানের ১০৮ অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, পরবর্তী নির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা