ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক
জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি
কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ
অস্ট্রেলিয়ার কাছে চীনের মহড়া
অস্ট্রেলিয়ার কাছে গোলাগুলির সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় এ মহড়ার কারণে ওই পথে চলাচলকারী উড়োজাহাজগুলোকে গতিপথ পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারেলস।
চীনের এ মহড়ায় অংশ নিতে তাসমান সাগরে উপস্থিত হয়েছে তিনটি নৌ জাহাজ, যা বিরল ঘটনা। নৌ জাহাজের এ উপস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো সাম্প্রতিক দিনগুলোতে সতর্কাবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়া এ মহড়াকে নজিরবিহীন না বললেও ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে।
চীনের নৌবাহিনী শুক্রবারই আন্তর্জাতিক জলসীমায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলে এ মহড়া শুরু করা হচ্ছে জানিয়ে নোটিশ দেয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়া। রয়টার্স।





