ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৩৬ পূর্বাহ্ণ

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৩৬ 96 ভিউ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে তার দল। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া সভাপতি জুনায়েদ আকবর। সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছেন তিনি। শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। আবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকবর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ প্রাদেশিক অসহিষ্ণুতা বাড়াবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে উত্তেজনা

সৃষ্টি করবে। এ বিষয়ে পিটিআইয়ের সিনিয়র নেতারা প্রধান বিচারপতির কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং দলের প্রতিষ্ঠাতার প্রতি অন্যায্য আচরণের বিষয়টি তুলে ধরবেন বলেও জানান আকবর। এদিকে, শুক্রবার পাঞ্জাব সরকার জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এক বিবৃতিতে বলেছেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল এবং দলীয় নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে দেখা করে যাচ্ছেন।’ তিনি পিটিআইয়ের দাবির সমালোচনা করে বলেছেন, ‘তারা কারাগারকে একটি বিনোদন পার্কের মতো ব্যবহার করে। তাদের ধারণা, যে কেউ যে কোনো সময় অবাধ প্রবেশাধিকার পেতে পারে।’ এদিকে খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর থেকে

বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইমরান খানকে চাপে ফেলে কোনো চুক্তি করানো। কারণ পিটিআই বারবার বলেছে যে ইমরান খান কারাগার থেকে মুক্তির জন্য কোনো চুক্তি করবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা