পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫

পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ |
অধিকৃত পশ্চিম তীরে আবারও সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠের বাত ইয়াম শহরে তিনটি বাস বিস্ফোরণ হওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার এই নির্দেশনা দেন তিনি। ইসরাইলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির বাত ইয়ামের বিভিন্ন স্থানে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও দুটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই হামলার জন্য ‘ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ দায়ী করেছেন। বাস বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছে ইসরাইল। আর সেই বৈঠকে পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে, এক বিবৃতিতে জানিয়েছে নিতেনিয়াহু অফিস। এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা

হয়েছে, ‘প্রধানমন্ত্রী আইডিএফ-কে (ইসরাইলি সামরিক বাহিনী) পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।’ এ ছাড়া ইসরাইলি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইসরাইলের শহরগুলোর সন্ত্রাসবিরোধী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে বলেছেন নেতানিয়াহু। ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ কমান্ডার হাইম সারগারফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম তীর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, পশ্চিম তীরের বিশেষ করে তুলকারেম শরণার্থীশিবিরে সামরিক অভিযান আরও বাড়ানো হবে। ইসরাইলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থীশিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে। এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, এএফপি ও ফিলিস্তিনি স্বাস্থ্য

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতকারীদের হামলায় কমপক্ষে ৮৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ