ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
ঢাবি শিক্ষার্থী ও ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি বিভাগ বন্ধ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম
স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক
একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। রাত সাড়ে দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
টিএসসি থেকে শহীদ মিনার ও দোয়েল চত্বরগামী সড়কসহ আশপাশের সড়কগুলোতে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রাত পৌনে ১২টা পর্যন্ত পায়ে হেঁটে চলাচল করেন।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারসহ আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে লোহার বেরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পলাশী হয়ে শহীদ মিনারগামী সড়কে ফুল ও ব্যানার নিয়ে অবস্থান নেন শ্রদ্ধা জানাতে
আসা নাগরিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের সড়কে জিপ গাড়িতে করে টহল দেয় সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া র্যাব ও সাদা পোশাকে সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিএনসিসি ও রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের সদস্যদেরও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে দেখা গেছে। সরেজমিনে আরো দেখা যায়, রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি সংগঠন অবস্থান করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণসহ ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে। রাত ১১ টা ২০ মিনিটে তারা একটি মিছিল নিয়ে টিএসসি থেকে শহীদ মিনার দিকে রওনা হয়। টিএসসিতে প্রথমে তাদের বাধা দেওয়া হলেও পরে যেতে দেওয়া হয়।