মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর হিসেবে খ্যাত মিসরের লুক্সরেতে প্রায় শত বছর পর একটি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে। মঙ্গলবার ব্রিটেন ও মিসরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত সমাধিটি ফারাও দ্বিতীয় থুতমোসের বলে জানিয়েছে মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাদের উপত্যকার (দ্য ভ্যালি অব কিংস) পশ্চিমে মিসরের ১৮তম রাজবংশের ফারাও দ্বিতীয় থুতমোসের সমাধি পাওয়া গেছে। ১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনো রাজ সমাধি আবিষ্কৃত হলো। বৃটিশ-মিসরীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল রাজা দ্বিতীয় থুটমোসের সমাধি আবিষ্কার করেছেন। দ্বিতীয় থুটমোসই অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যের শেষ রাজা যার সমাধি এতদিন অনাবিষ্কৃত ছিল। লাক্সারের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম

উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা। এর আগে অনুমান করা হয়েছিল যে অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যের ফারাওদের সমাধিকক্ষগুলো ভ্যালি অফ কিংসের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হতে পারে। অথচ প্রত্নতাত্ত্বিকরা রানিদের সমাধিস্থলের পার্শ্ববর্তী অঞ্চলেই খনন কাজ চালিয়ে একটি সুসজ্জিত সমাধি কক্ষের সন্ধান পান। সুসজ্জিত ঘর দেখেই তারা নিশ্চিত হন যে সেই কক্ষ ফারাওয়ের সমাধিস্থল। সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিল। এটার কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন। উল্লেখ্য, মিসরের রাজবংশে শাসনক্ষমতা পাওয়া স্বল্প সংখ্যক নারীর মধ্যে একজন ছিলেন এই রানি হাতশেপসুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ