ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেছেন, তার সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার নীতি, বর্ধিত বাণিজ্য শুল্ক এবং মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো হুমকি দিয়েছেন। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে শেইনবাউম জানান, তিনি ট্রাম্পের বক্তব্য নিয়ে ভয় পান না, বরং তার সরকার জনগণের সমর্থনকেই ভয় পায়। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘যখন একজনের বিশ্বাস ও নীতিতে দৃঢ়তা থাকে, তখন ভয় পাওয়ার কী আছে?’ একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলমান সংলাপ এসব উদ্বেগ

কমিয়ে আনছে বলেও উল্লেখ করেন শেইনবাউম। ট্রাম্প সম্প্রতি মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন এবং অবৈধ অভিবাসন নিয়ে দেশটির কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। বুধবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নোটিশ অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া, এমএস-১৩, সিনালোয়া কার্টেল ও জলিস্কো নিউ জেনারেশন কার্টেলসহ বেশ কয়েকটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে শেইনবাউম বলেন, মাদক চক্রের ওপর গুপ্তচরবৃত্তি এবং ফেন্টানিল ল্যাব খোঁজার জন্য সাম্প্রতিক মার্কিন ড্রোন অভিযান আসলে দীর্ঘদিনের সহযোগিতার অংশ। তিনি বলেন, ‘প্রথমত, এখানে কিছুই অবৈধ হচ্ছে না। এটি আসলে বহু বছর ধরে চলমান সহযোগিতা, নতুন কিছু নয়’। সূত্র আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ