২৪ ঘণ্টা পরই আবুধাবিতে ফাঁসি উত্তরপ্রদেশের শাহজাদির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:৩৬ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টা পরই আবুধাবিতে ফাঁসি উত্তরপ্রদেশের শাহজাদির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩৬ 170 ভিউ
দুবাই থেকে আসা একটি ফোনে শ্মশানের নিস্তব্ধতা উত্তরপ্রদেশের বান্দা গয়রা মুলগি গ্রামে। দুবাইয়ের আবু ধাবি জেল থেকে বাবা-মায়ের কাছে ফোন এসেছিল ৩৩ বছর বয়সী শাহজাদির। কাঁদতে কাঁদতে সে জানায়, জানি না আর তোমাদের সঙ্গে কথা হবে কি-না, আমাকে এখন অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। হয়তো আর তোমাদের ফোন করতে পারব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। উত্তরপ্রদেশের মুলগি গ্রামে থাকতেন শাহজাদি। ছোটবেলায় এক দুর্ঘটনার শিকার হন তিনি। রান্নাঘরে কাজ করতে গিয়ে মুখ ও শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। সেনিয়েই চলছিল লড়াই। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় আগরার যুবক উজেরের সঙ্গে আলাপ হয় শাহজাদির।

প্রথমে বন্ধুত্ব, তারপর সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। উজের শাহজাদিকে স্বপ্ন দেখিয়েছিলেন, বিয়ে করে তাকে যথাযথ চিকিৎসা করাবেন। সব রকমভাবে ভালো রাখবেন। সুখের সংসার হবে দুজনের। ভালোবাসার মানুষকে নিয়ে বাড়ি ছাড়েন শাহজাদি। কিন্তু অভিযোগ, ২০২১ সালে আগ্রায় পালিয়ে যাওয়ার পরই তাকে নিজের আসল রূপ দেখায় উজের। নিজের আত্মীয় ফৈজ ও নাদিয়ার কাছে তাকে বিক্রি করে দেয় সে। এরপর ওই দম্পতি শাহজাদিকে নিয়ে চলে যায় আবুধাবি। সেখানেই ফৈজ ও নাদিয়ার বাড়িতে পরিচারিকার কাজ করতেন শাহজাদি। তাদের সন্তানের দেখভাল করতেন। এভাবেই মরুদেশে কোনও রকমে জীবন কাটছিল শাহজাদির। কিন্তু একদিন তার জীবনে চরম বিপদ নেমে আসে। হঠাৎই মৃত্যু হয় ওই দম্পতির চার মাসের শিশুর। যার

দায় গিয়ে পড়ে শাহজাদির ওপর। সন্তানের মৃত্যুর জন্য তাকে কাঠগড়ায় তোলে ওই দম্পতি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত করে আবুধাবির পুলিশ গ্রেপ্তার করে শাহজাদিকে। ফাঁসির সাজা দেন আদালত। এরপর বাবার সঙ্গে যোগাযোগ করে আবুধাবির আদালতে শাহজাদি দাবি করেন, চিকিৎসার গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছিল। যদিও আদালত তা মানেননি। শাহজাদিকে মিথ্যা অভিযোগের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দুবাইয়ের আদালত। ফোনে কাতর কণ্ঠে পুরো বিষয় খুলে বলেন শাহজাদি, যা শোনার পর থেকেই কান্না থামছে না শাহজাদির বাবা-মায়ের। শাহজাদির বাবা, মা এখন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে দুবাইয়ে তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য আবেদন জানিয়েছেন। এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন।

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও পাঠিয়েছেন। তবে চিন্তা একটাই, তাদের হাতে সময় বড্ড কম। সূত্র: ফ্রি প্রেস জার্নাল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা