২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৬৬ বার গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। চুক্তি লঙ্ঘনের ফলে অন্তত ১৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৬ জন আহত হয়ে মারা গেছেন। শরনার্থী শিবিরে ইসরাইলের গুলির আঘাতে ও হামলায় ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। সবচেয়ে বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মধ্য গাজায়। সেখানে ১১০ বার, এরপর রাফায় ৫৪ বার, গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং গাজার উত্তরাঞ্চলে ১৩ বার চুক্তি লঙ্ঘন হয়েছে। প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে ইসরাইলের নির্মম হামলায় ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত

হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৯৩ জন। সরকারি গণমাধ্যম দপ্তর তাদের মৃতের সংখ্যা অন্তত ৬১ হাজার ৭০৯ জন জানিয়ে বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি এখন মৃত বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের