ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
জাবির ‘বি’, ‘সি’ ও ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি’, ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ‘সি১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সব ইউনিট ও ইনস্টিটিউটের ফল প্রকাশ করা হলো।
তবে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। আর চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এর
আগে, গত ১২ ফেব্রুয়ারি২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দুটি ইউনিট ও একটি ইনস্টিটিউটের (‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটভূক্ত বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএ-জেইউ) ফলাফল প্রকাশিত হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটভুক্ত গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ফলাফল প্রকাশিত হয়। সকল ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।