মাইনাস ২৪ ডিগ্রিতে মায়ামির ম্যাচ, মেসি কি খেলবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মাইনাস ২৪ ডিগ্রিতে মায়ামির ম্যাচ, মেসি কি খেলবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে। সংবাদ মাধ্যম যে আবহাওয়া পূর্বাভাস দিয়েছে সে অনুযায়ী, ম্যাচের সময় কানসাসের তাপমাত্রা থাকবে মাইনাস ১৫ ডিগ্রী সেলসিয়াস। তবে বাতাসের তীব্রতার কারণে মাইনাস ২৪ ডিগ্রী অনুভূত হবে। তীব্র এই শীতে মেসির খেলার অভিজ্ঞতা নেই। তিনি খেললে শরীরের রক্ত জমাট হয়ে ইনজুরিতে পড়ার শঙ্কা আছে। যে কারণে মেসি ওই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনকি সুয়ারেজদের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসি ম্যাচটা খেলতে চান না। ক্রীড়া সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো সূত্রের বরাত দিয়ে বলেছেন,

মেসি এই তীব্র শীতের মধ্যে খেলতে চান না। এতে করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শুরুটা মেসিকে ছাড়াই হতে পারে। ম্যাচটি অবশ্য স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। মায়ামির পক্ষ থেকে ম্যাচটি স্থগিত করে উষ্ণ কোন ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অথবা কানসাসের আবহাওয়ার উন্নতি হলে পরবর্তীতে খেলা যায় কিনা ওই পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্পোর্টিং কেসি নাকি ম্যাচটি আয়োজনে বদ্ধ পরিকর। মায়ামির বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের