ব্রিটিশ তারকা এড শিরানের সঙ্গে সাক্ষাৎ, অভিজ্ঞতা জানালেন মীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রিটিশ তারকা এড শিরানের সঙ্গে সাক্ষাৎ, অভিজ্ঞতা জানালেন মীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতে ‘ম্যাথমেটিক্স ট্যুর’ শেষ করলেন ব্রিটিশ পপতারকা এড শিরান। অহমেদাবাদ থেকে বেঙ্গালুরু। এরপর মাঝপথে ঢুঁ দিয়ে জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে। সেখান থেকেই শিলং। তারপর শেষ অনুষ্ঠান গুরুগ্রামে। ১৫ ফেব্রুয়ারি গুরুগ্রামের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। সেদিনের অনুষ্ঠানের অনুভূতি জানালেন মীর। সেখানেই এডকে দেখলেন মীর আফসার আলি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়ে এডকে দিলেন ‘মায়েস্ট্রো’ তকমা। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ৫০-এ পা দিয়েছেন মীর। তার পরের দিন গুরুগ্রামের এড শিরানের কনসার্ট। দর্শকে পূর্ণ অনুষ্ঠান কক্ষ। মঞ্চে একের পর এক গান গাইছেন এড। আচমকা ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যান এক দর্শক। গান গাওয়ার মাঝে তা নজরে পড়ে শিরানের। তৎক্ষণাৎ

গান থামিয়ে খোঁজ নেন। শুধু তাই নয়, উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান, অজ্ঞান হয়ে যাওয়া অনুরাগীকে সাহায্য করার জন্য। পুরো ঘটনাই চাক্ষুষ সাক্ষী মীর। অনুষ্ঠানের শেষে কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর রবিবার নিজের অনুভূতির কথা জানালেন মীর। তিনি বলেন, তার পরিবারের তরফে জন্মদিনের উপহার হিসাবে শিরানের দিল্লির অনুষ্ঠানে পাঠানো হয়েছে। স্বল্পকথায় মীর লেখেন, ‘অনবদ্য’। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে মুম্বাইয়ে এসে এড শিরান বলেন, ভারতে আমার গানের জনপ্রিয়তা মারাত্মক। এখানেই আমার সব থেকে বড় বাজার। সেই উপলব্ধি মাথায় ছিল তার। তাই নতুন বছরের শুরুতে যেন সে কথাই রাখলেন গায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল