পুতিনের বিরুদ্ধে ‘সত্য গোপন’র অভিযোগ নাভালনির স্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

পুতিনের বিরুদ্ধে ‘সত্য গোপন’র অভিযোগ নাভালনির স্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ‘সত্যতা গোপন’র অভিযোগ এনেছে তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। নাভালনির প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এ অভিযোগ আনলেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আর্কটিক জেলে মারা জানা অ্যালেক্সি নাভালনি। তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এ বছর তার মৃত্যুবার্ষিকীতে তার সমর্থকরা মস্কোয় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় ইউলিয়া নাভালনায়া বলেছেন, ‘যারা আলেক্সিকে স্মরণ করেন, তার সম্পর্কে কথা বলেন, তার সম্পর্কে লেখেন, তার সমাধিতে আসেন- তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যারা এই পুরো বছর আমাকে সমর্থন করে আসছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আপনাদের

চিঠি, দেখা হলে আলিঙ্গন আমাকে ভুলতে দেয় না কেন আলেক্সি এটা করেছিল এবং কেন আমি এটা করছি। যদি এত ভালো মানুষ একদিকে থাকে, তাহলে আমরা জয়ী না হয়ে পারি না। ’ নাভালনায়া বলেন, ‘তার মৃত্যুর এক বছর পরও তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) হত্যাকাণ্ডের সত্যতা লুকানোর, আমাদের মধ্যে সমঝোতা স্থাপনের জন্য আলেক্সির নাম আমাদের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করছেন। কিন্তু তিনি সফল হবেন না। ’ ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আমরা যে যন্ত্রণা অনুভব করছি তা আমাদের আরও শক্তিশালী করে তুলছে এবং এই বছর দেখিয়েছে যে আমরা নিজেদেরকে যতটা ভাবি তার চেয়েও শক্তিশালী। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের