কবি আকাশ আনসারির মৃত্যুর তদন্তে নতুন মোড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ February, ২০২৫

কবি আকাশ আনসারির মৃত্যুর তদন্তে নতুন মোড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ February, ২০২৫ |
প্রখ্যাত সিন্ধি কবি ড. আকাশ আনসারির রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন নাটকীয় মোড় নিয়েছে। পুলিশ তদন্তের সময় চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। খবর সামা টিভির। পুলিশসূত্রে জানা গেছে, আকাশ আনসারির গাড়ির চালক আশিক সিয়াল স্বীকার করেছেন যে কবিকে তার দত্তক পুত্র বিশাল লতিফ খুন করেছিলেন। প্রমাণ না রাখার জন্য হত্যার পর তিনি ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। হায়দরাবাদের সিটিজেন কলোনিতে আকাশ আনসারির বাড়িতে আগুন লাগলে ঘটনাটি প্রকাশ্যে আসে। একটি উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনসারির দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হায়দরাবাদের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করে। আনুষ্ঠানিকতা শেষে তার ওয়ারিশগণ মরদেহ নিয়ে যান। এরপর জানাজার নামাজের পর তাকে দাফন করা হয়। পরিবারের সন্দেহের ভিত্তিতে এবং

মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পুলিশ বিশাল লতিফ এবং চালক আশিক সিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। জেরায় ওই চালক জানিয়েছেন, মাদকাসক্ত বিশাল আকাশ আনসারিকে খুন করে ঘরে আগুন ধরিয়ে দেয়। গ্রেফতারের সময়ও বিশাল মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। পুলিশ রেকর্ড থেকে জানা যায়, ড. আকাশ আনসারি এর আগে গত বছর ভিট্টাই নগর থানায় বিশাল লতিফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন, যদিও পরে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। চালকের স্বীকারোক্তির পরে, পুলিশ অপরাধের ঘটনাস্থলটি পুনরায় পরিদর্শন করে এবং তাদের মামলা জোরদার করার জন্য অতিরিক্ত প্রমাণ সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে অধিকতর তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা