ইরানের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু-রুবিওর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ইরানের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু-রুবিওর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করবে। রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নেতানিয়াহু এ সময় বলেন, গত ১৬ মাসে ইসরাইল ইরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং আপনাদের (আমেরিকার) অবিচল সমর্থনে, আমি নিশ্চিত যে, আমরা এই কাজ শেষ করতে পারব। তিনি আরও যোগ করেন, ‘ইসরাইল এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। তার এই মন্তব্য ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। এদিকে মার্কিন

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, ‘ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না।’ সংবাদ সম্মেলনে রুবিও জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে একমত যে, ইরান মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস’। গাজা, ইরান ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এর আগে মার্কো রুবিও ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠকে গাজা, ইরান ও লেবাননে চলমান যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতানিয়াহু বলেন, ‘গাজা ইস্যুতে আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি’। বর্তমানে ইসরাইল ও হামাসের মধ্যে ১৫ মাসের যুদ্ধের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। রুবিওর সফরের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গাজায় আটক থাকা আরও ৬ জীবিত বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রুবিওর মধ্যপ্রাচ্য

সফর ও যুক্তরাষ্ট্রের অবস্থান রুবিও শনিবার রাতেই তেল আবিবে পৌঁছান, যা তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। এ সফরের অংশ হিসেবে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পর ১৩-১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সফর করবেন। এর আগে শনিবারই মুক্তি পেয়েছেন সাশা ট্রুপানোভ, সাগুই ডেকেল চেন ও আইয়ার হর্ন নামের তিন ইসরাইলি জিম্মি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে (ইসরাইলি সময়) বন্দিরা মুক্ত না হলে, যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর যেকোনো সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেবে। সূত্র: জেরুজালেম পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের