গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
বোরো জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, গতকাল শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সকাল ৭ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ৯ টা পর্যন্ত। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েক দফা

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংঘর্ষে আহতরা হলেন কামরুপদলং গ্রামের সাকিব(২০),আলাই মিয়া(২২), আলম আহমদ রনি(৩৩) সুন্দর আলী (৭০), বাতির মিয়া(৬০),মোশরাফ আলী(৫৫), মুতিবুর(২২) সুজন(৩০),নবীর হোসেন(২১), আস্তমা গ্রামের নাছির উদ্দিন(৫০), সাদির(৪৪),সুনুর আলী (৪১) মরছব আলী(৪৫), নিজাম (৫০) মো. আছির উদ্দিন(২৫), ইমরান(২৪) সৌরভ (২১), ফয়জুল(৩৮) শাহীন(২২)। সংঘর্ষের ঘটনায় আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি