নাটোরে হত্যার অভিযোগে কিশোরের ১০ বছরের আটকাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

নাটোরে হত্যার অভিযোগে কিশোরের ১০ বছরের আটকাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
নাটোরের গুরুদাসপুরে রবিউল ইসলাম রবি (১৫) কে গলা কেটে হত্যার অভিযোগে তার বন্ধু ইব্রাহিম হোসেন (১৬) কে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। রায়ের সময় অভিযুক্ত ইব্রাহিম আদালতে উপস্থিত ছিলেন। জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, অভিযুক্ত ইব্রাহিম হোসেন তার বন্ধু রবিউলকে মাদক সেবনের কথা বললে সে রাজি হয়নি। উল্টো বিয়ষটি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয় ইব্রাহিম। এ ঘটনায় ২০১৫ সালের ২৯ এপ্রিল রাতে অভিযুক্ত ইব্রাহিম ও তার সহযোগী ৪

মাদক ব্যবসায়ী রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যার পর রবিউলের মরদেহ চাকল বিলের পতিত জমিতে আগাছা দিয়ে ঢেকে রাখে। পরে ২ মে সকালে রবিউলের মরদেহ বিলে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রবিউলের লাশ শনাক্ত করেন তার বাবা আজিজুল হক। ওই দিন আজিজুল হক বাদী হয়ে গুরুদাসপুর থানায় ৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। পরবর্তী সময়ে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে ইব্রাহিম হোসেন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাটোরের শিশু আদালতে তার বিচার পরিচালনা করা হয়। অন্য অভিযুক্তদের জেলা আদালতে বিচার কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি