ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে গাজার সব জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি রাতের মধ্যে সব জিম্মিকে মুক্ত না করা হয়, তাহলে গাজাকে নরকে পরিণত করা হবে। তবে ট্রাম্পের আলটিমেটামের কয়েক ঘণ্টা আগে হামাস ও ইসলামিক জিহাদ তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, আজ রাতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে, সেটিকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার পোস্টে লিখেছেন—মুক্তিপ্রাপ্ত তিন জিম্মিকে দেখে মনে হচ্ছে তারা ভালো আছে। এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা শনিবার রাত

১২টার মধ্যে সব জিম্মি মুক্তির আলটিমেটামের বিষয়ে কী করবে। ইসরায়েলের যে কোনো সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। ট্রাম্পের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার রাতে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম "টাইমস অব ইসরায়েল" জানিয়েছে, এই বৈঠকে চলমান যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে। ট্রাম্পের কঠোর অবস্থানের পর হামাস একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে—জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হলে ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করতে হবে। আলোচনার মাধ্যমে ছাড়া ইসরায়েল কোনোভাবেই জিম্মিদের মুক্ত করতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!