ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বেড়ে চলবে: এরদোয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:৩০ পূর্বাহ্ণ

ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বেড়ে চলবে: এরদোয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ 103 ভিউ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ করছে। ‘ইহুদিবাদী মিথ্যাচারে’ কান দিলে কেবল সংঘাতই বেড়ে চলবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে।’ এরদোয়ান বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ

তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি। প্রসঙ্গত, ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এ ছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা