চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ February, ২০২৫

চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ফের বোমার সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ February, ২০২৫ |
চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চিনিকল প্রতিষ্ঠানের চত্বরে আবারো কালো টেপ মোড়ানো বোমার সন্ধান পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি ককটেল বোমা হতে পারে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে একটি যুবক ছাগল চড়িয়ে যাচ্ছিলেন। তিনি প্রথমে কালো টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান এবং তা নিরাপত্তা কর্মীদের জানিয়ে দেন। জানা গেছে, প্রায় একই স্থান, অর্থাৎ ১০০ মিটার দূরেই পূর্বে একটি বোমা পাওয়া গিয়েছিল। এই খবর পাওয়ার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এদিকে, ১৩ ফেব্রুয়ারি,

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির নিরাপত্তা কর্মীরা। বোমা সন্দেহে তারা দ্রুত দর্শনা থানা পুলিশ এবং সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেন। এরপর দিনব্যাপী ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র‍্যাব ৫-এর একটি বোমা নিস্ক্রিয়দল এসে বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত করে। এ বিষয়ে স্থানীয় ও প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ব্যক্তি জানান, শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়া নিয়ে পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটাচ্ছে। তাদের অভিযোগ, এই ঘটনার পেছনে কোনো পক্ষের হাত রয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দর্শনা থানা

পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহিদ তিতুমীর বলেন, আবারো একই ধরনের কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। পূর্বের ককটেল বোমার সঙ্গে এই বস্তুটির হুবহু মিল রয়েছে। তবে আজকেরটি কালো টেপ মোড়ানো। আমরা রাজশাহী র‍্যাবের বোমা নিস্ক্রিয় টিমকে জানিয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি আরো বলেন, গতবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন এবং আমরা এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন