রাতে গড়লেন রেকর্ড, সকালেই স্কুলে হাজিরা দিতে হলো আইরিশ ফুটবলারকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাতে গড়লেন রেকর্ড, সকালেই স্কুলে হাজিরা দিতে হলো আইরিশ ফুটবলারকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইউরোপিয়ান ফুটবলে রেকর্ডই গড়ে ফেলেছেন আইরিশ ফুটবলার মাইকেল নুনান। তবে এই রেকর্ড গড়ে যে এক শান্তির ঘুম দেবেন, সে ফুরসতটাও তার ব্যক্তিগত জীবনে নেই। পরদিনই তল্পিতল্পা গুটিয়ে তাকে দৌড়াতে হয়েছে স্কুলে। শামরক রোভার্সের হয়ে খেলেন এই আইরিশ তরুণ। বৃহস্পতিবার রাতে উয়েফা কনফারেন্স লিগ প্লে-অফের প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব মোলদেকে ১-০ গোলে হারানোর নায়ক বনে গিয়েছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে তার একমাত্র গোলই যে দলকে জয় এনে দেয়। এই গোলটি নুনান করেন ১৬ বছর ১৯৭ দিন বয়সে। তাতে উয়েফা কনফারেন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি। কিন্তু ইতিহাস গড়ার পরপরই উচ্ছ্বাসে মাতার সুযোগ ছিল না। ম্যাচ শেষে ডাবলিন ফিরে এসেছেন তিনি। শুক্রবার সকালে

ব্যাগ গুছিয়ে ক্লাসের জন্য রওনা দেন। খবরটা জানিয়েছেন তার মা স্যান্ডি নুনান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আর সে আবার স্কুলে ফিরে গেল...’। শামরক রোভার্সের দাবি, নুনান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। তবে ১৯৯১ সালে উয়েফা কাপে আন্দারলেখটের হয়ে ১৬ বছর ১০০ দিনে গোল করেছিলেন নিই ল্যাম্পটে। নুনানের ক্লাব রোভার্স আগামী বৃহস্পতিবার ডাবলিনে দ্বিতীয় লেগে মোলদের মুখোমুখি হবে। এর আগে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রায়াল দিয়েছিলেন নুনান। গত জানুয়ারিতে শামরক রোভার্সে যোগ দেন তিনি। তার আগের ক্লাব সেন্ট প্যাট্রিকস অ্যাথলেটিকে ১৫ বছর ৯ মাস বয়সে তিনি জায়গা করে নিয়েছিলেন মূল একাদশে। ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ জাতীয়

দলের এই ফুটবলার সম্পর্কে শামরক রোভার্স কোচ স্টিফেন ব্র্যাডলি বলেন, ‘নুনান শুধু ফুটবল নিয়েই বেঁচে থাকে, নিঃশ্বাস নেয় আর ঘুমায়।’ তবে শুক্রবার সকালে সেই ঘুমটা একটু কম হয়েছে বৈকি!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’