শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ February, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ February, ২০২৫ |
বেপরোয়া এক অটোচালক। একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্য। বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কী এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায়, ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে। কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া একপর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, ‘একটু হাসো না, ফাতেমা। একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম।’ একনজরে সিনেমা: ‘দরদ’, পরিচালক: অনন্য মামুন জনরা: রোমান্টিক সাইকো থ্রিলার স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন রানটাইম: ২ ঘণ্টা ২১ মিনিট অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা,

রাহুল দেব, ইমতু রাতিশ, সাফা মারওয়া অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ জানুয়ারি মুক্তি পায় ‘দরদ’। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি? প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে ‘দরদ’-এর ট্রেলার ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর, সিনেমার গানে যেভাবে ‘দরদ’–এর গল্প ফুটে উঠেছিল, তা বেশ আশাব্যঞ্জক ছিল। কিন্তু সিনেমার শুরু

থেকেই গল্পের মধ্যে খাপছাড়া ভাব ছিল স্পষ্ট। মনে হচ্ছিল, অনেকগুলো টুকরো টুকরো অংশ দেখানো হচ্ছে। প্রথমার্ধের কিছু অংশ দেখার পর যখন অবশেষে কাহিনি গতি পায়, সিনেমাটি একপর্যায়ে বেশ উপভোগ্য হয়ে ওঠে। একের পর এক খুনের ঘটনা আর মারপ্যাঁচে কাহিনি আগায় ভালো গতিতেই। শাকিব খান আর সোনাল চৌহানের রসায়নও একটা সময় বেশ উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে রহস্য যখন উন্মোচিত হওয়ার সময় আসে, তখন আবার কাহিনি গতি হারায়। তবে এবার নির্মাতা একেবারেই ব্যর্থ রোমাঞ্চ ধরে রাখতে। প্রথম দিকে নানা ছোট ছোট ঘটনা দেখিয়ে যেভাবে গল্প বোনা হচ্ছিল, তার বেশির ভাগ টুকরা জোড়া লাগাতে নির্মাতা কোনো নজরই দেননি। যেসব চরিত্র সিনেমা

দেখার আগ্রহ বাড়াচ্ছিল, সেগুলোই হারিয়ে যায় সিনেমা থেকে। ক্লাইম্যাক্সে নির্মাতা চমক দেখাতে চাইলেও একের পর এক অসামঞ্জস্যতায় দৃশ্যটি মোটেও ছাপ ফেলেনি দর্শকের মনে। বরং সিনেমা দেখতে গিয়ে বারবার মনে হচ্ছিল, একটি দারুণ গল্পের কী দুর্বল নির্মাণ! ‘দরদ’ সিনেমায় রাজেশ শর্মা, রাহুল দেব, পায়েল সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও তাঁদের কারও অভিনয় ছাপ ফেলতে পারেনি। তারকা অভিনেতা থাকা মানেই যে ভালো সিনেমা, সে কথা ভুল প্রমাণ করতে চেষ্টার কমতি রাখেনি ‘দরদ’। সিনেমাটিতে দেখার মতো অভিনয় করেছেন কেবল শাকিব খান। চরিত্রের বাঁকবদলে তিনি নিজেকে বারবার বদলে তাঁর সেরাটা তুলে ধরেছেন। তাই সিনেমা দেখার একপর্যায়ে আপনার মনে হতেই পারে, এ যেন শুধুই শাকিব খানের সিনেমা। কারণ, সিনেমাটি

দেখার পর দুলু মিয়া ছাড়া আর কেউ দাগ কেটে যেতে পারে না সেভাবে। শাকিবের বিপরীতে সোনাল চৌহান ছিলেন একেবারেই সাদামাটা। কোনো কোনো চরিত্রে তাঁদের রসায়ন মানানসই লাগছিল, আবার কোথাও যেন খাপছাড়া! তবে সোনালের বাংলা ডাবিং নিয়ে কথা বলতেই হয়। তাঁর ডাবিং একেবারেই মানায়নি। তাঁর সংলাপে আবেগ ছিল না বললেই চলে। তবে নবাগত অভিনেত্রী হিসেবে সাফা মারওয়া বেশ ভালো অভিনয় করেছেন। শুধু শিল্পী নির্বাচনে নয়, প্রতিটি স্পট দেখে বারবার মনে হয়েছে, নির্মাণে আরও মনোযোগী হতেই পারতেন পরিচালক অনন্য মামুন। বেনারসের মতো জমজমাট একটি জায়গাকে যেন ঠিকঠাক ব্যবহার করতে পারেননি নির্মাতা। আবহ সংগীতে সাসপেন্স, রোমাঞ্চ কিংবা দুঃখের অনুভূতি আনতে অনেকটাই ব্যর্থ হয়েছে বলা যায়।

সংগীত পরিচালক আরাফাত মেহমুদ গানের দিকে নজর দিলেও আবহ সংগীতে গল্পের সুর বাঁধতে পারেননি। ১২ ফেব্রুয়ারি ২০২৫ এই ভূত সেই ভূত নয় সিনেমাটি মুক্তির আগে পরিচালক একের পর এক প্রত্যাশার কথা শুনিয়েছেন দর্শকদের; কিন্তু এর বেশির ভাগই পূরণ করতে পারেননি। তাই অনেক সম্ভাবনা থাকার পরও ‘দরদ’ শেষ পর্যন্ত একটি গড়পড়তা সিনেমা হয়েই থাকল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান