দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
চাকরি ফিরে পাওয়াসহ ৮ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানায় বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কর্মসূচি থেকে দাবি মেনে নিতে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার সকালে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে কর্মসূচি শুরু হয়। সেখানে সাবেক বিডিআর সদস্যদের সঙ্গে তাদের স্বজনরাও অংশ নেন। কর্মসূচিকে ‘জাস্টিজ ফর বিডিআর’ আখ্যা দেওয়া হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের

সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে মূল ষড়যন্ত্রকারী-হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’ চাকরিচ্যুত বিডিআর সদস্য সাইফুর ইসলাম খান বলেন, ‘দাবি বাস্তবায়নে আমরা সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। বুধবার (আজ) দুপুরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ আরেক বিডিআর সদস্য সুলতান দেওয়ান বলেন, ‘আগামীকাল (আজ) ১২টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা রাতেও এখানে অবস্থান করব। এ সময়ের মধ্যে

দাবি মানা না হলে, এখানেই অবস্থান করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব