‘পাঁচ ঘণ্টায় ৯ গ্লাস মদপান’ করে জাপানি কর্মকর্তার কাণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

‘পাঁচ ঘণ্টায় ৯ গ্লাস মদপান’ করে জাপানি কর্মকর্তার কাণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
জাপানে মাদক পাচারের সন্দেহভাজন ১৮৭ জনের ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি নথি হারিয়ে গেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই নথি হারিয়ে ফেলেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। জাপানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি উর্দু জানিয়েছে, দেশটির অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মাদক পাচারের সন্দেহভাজন ১৮৭ জনের ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি নথি হারিয়েছেন। জানা গেছে, সরকারি ওই কর্মকর্তা ৬ ফেব্রুয়ারি রাতে জাপানের ইয়োকোহামায় তার অফিসের সহকর্মীদের সঙ্গে একটি বারে গিয়েছিলেন এবং ‘পাঁচ ঘণ্টায় ৯ গ্লাস বিয়ার’ পান করেছিলেন। বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত লোকটি বুঝতে পারেননি যে, তিনি তার ব্যাগটি হারিয়ে ফেলেছেন, যাতে তার সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। জাপানের রাষ্ট্রীয় টিভি (এনএইচকে) ভাষ্য,

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার জন্য তারা ‘গভীরভাবে দুঃখিত’, যা জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। জাপানের অর্থ মন্ত্রণালয়ের জানিয়েছে, ‘ব্যাগে মাদক পাচারের সন্দেহভাজন ১৮৭ জনের নাম ও ঠিকানার বিবরণসহ নথি ছিল’। ব্যাগটিতে অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার অফিসের ল্যাপটপও ছিল, যাতে তার নিজের ব্যক্তিগত তথ্য ছিল। মঙ্গলবার বিবিসি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছে, তবে আজ জাপানে সরকারি ছুটির দিন। জাপানে কয়েক দশক ধরে অ্যালকোহল পান করা হয়ে আসছে এবং লোকেরা প্রায়ই ব্যবসায়িক সভা এবং কঠিন বিষয় নিয়ে আলোচনার সময় মদপান করে। এটা বিশ্বাস করা হয় যে, এ ধরনের কথোপকথনের সময় অ্যালকোহল পান করলে আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের