২৭ বছর পর দিল্লির মসনদে যাচ্ছে বিজেপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৪ পূর্বাহ্ণ

২৭ বছর পর দিল্লির মসনদে যাচ্ছে বিজেপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৪ 98 ভিউ
দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি। এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ২২টিতে এগিয়ে রয়েছে আপ। অন্যদিকে

কংগ্রেস ১টি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি। মণীশ সিসোদিয়া দলের ফলাফলের বিষয়ে বলেন, আমরা ফলাফল পর্যালোচনা করবো। ভোটের প্রাথমিক ফলাফল জানার পর বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেসব রাজ্যের সঙ্গে দিল্লির তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা... বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে... দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে। শনিবার সকাল থেকেই দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই দেখা গেছে বিজেপি এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম

আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপির দিল্লি দখলের বিষয়টি নিশ্চিতই বলা যায়। কারণ এরই মধ্যেই তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু