ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়। মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন আরও ছয়জন। যার মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন।দুজনের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ। ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি ছিটকে যায়। বিধ্বস্তের

সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব এ ঘটনার অনুসন্ধান করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক