আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫

আরও খবর

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ

‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল

পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল

যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমেরিকান প্রবাসী সংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের একটি পার্টি হলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুরু হয়। এতে প্রেসক্লাব পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবি, কবি, লেখক, সংস্কৃতি এবং সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক বালাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারাহ হাসিন ও দর্পণ কবীরের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ । অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক নতুন কমিটির নেতারা মঞ্চে

আসন গ্রহণ করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার। শওকত ওসমান রচি তার বক্তৃতায় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, আমাদের দায়িত্ব সঠিক তথ্যের প্রচার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা । এই দায়িত্বের প্রতি আমাদের দায়বদ্ধতা, আন্তরিকতা এবং কাজের প্রতি গভীর ভালোবাসা থাকবে। সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি এবং সংশ্লিষ্ট আইন অনুসরণ করা একটি জটিল বিষয়। আমাদের দায়িত্ব হল সঠিক তথ্য সংগ্রহ করা এবং জনগণের সামনে তুলে ধরা, যাতে সমাজে সচেতনতা বৃদ্ধি পায়। এই ক্লাবের মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে কাজ করবো এবং আমাদের পেশাগত দক্ষতা

এবং অভিজ্ঞতা বিনিময় করবো। এছাড়া অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা ছাড়াও অন্যদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, সাবেক সভাপতি ও দেশকন্ঠের সম্পাদক দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার