জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৪:৫৩ অপরাহ্ণ

জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫৩ 109 ভিউ
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার জন্য মার্কিন তহবিল বন্ধের হুমকি দিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকায় বসতে যাওয়া আসন্ন জি২০ বৈঠকেও অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও লিখেছেন, দক্ষিণ আফ্রিকা খুব খারাপ কাজ করছে। তারা ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এবং জি২০ কে সংহতি, সমতা ও স্থায়িত্বের প্রচারে ব্যবহার করছে। এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় রুবিওর মন্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি ইচ্ছাকৃত জমি অধিগ্রহণ নয়। দক্ষিণ আফ্রিকার নতুন আইন যুক্তরাষ্ট্রের ইমিনেন্ট ডোমেইন আইনের অনুরূপ। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা।

দেশটি ডিসেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত জি২০ সভাপতি থাকবে। গত রবিবার সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকা সরকার জমি দখল এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অন্যায় আচরণ করছে। এই বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য মার্কিন তহবিল বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেননি তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকার কোনও ব্যক্তিগত জমি দখল করেনি। তাদের লক্ষ্য হলো জনসাধারণের জন্য ভূমির সমান প্রবেশাধিকার নিশ্চিত করা। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা একটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। উপনিবেশ ও বর্ণবাদী শাসনের সময় কৃষ্ণাঙ্গদের নিজ ভূমি থেকে বঞ্চিত হয়েছিল। বর্তমানে, শ্বেতাঙ্গদের হাতে দেশের মোট কৃষিজমির প্রায় ৭৫ শতাংশ

রয়েছে। বিপরীতে, দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ কৃষ্ণাঙ্গরা মাত্র চার শতাংশ কৃষিজমির মালিক। এই বৈষম্য দূর করতে প্রেসিডেন্ট রামাফোসা সম্প্রতি একটি আইন স্বাক্ষর করেছেন, যা জনস্বার্থে সরকারকে ভূমি অধিগ্রহণের অনুমতি দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু