ফৌজদারহাট ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর : পর্যটক আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ফৌজদারহাট ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর : পর্যটক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
আজ ( মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৮টায় ফুলের সৌন্দর্যৈ নির্মিত ফৌজদারহাট ডিসি পার্কে অনাকাঙ্খিতভাবে হামলা ও ভাঙচুর করেছে একটি ড্রাইভার হেলপারসহ দুষ্কৃতিকারী। এ ঘটনায় নিরীহ পর্যটকসহ আহত হয়েছেন অন্তত ১০০ জন। আটক করা হয়েছে ৫ জনকে। পরে এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সুত্রপাত হয় রাত ৮টার দিকে। ডিসি পার্কে নিয়োজিত পার্কিং কর্মচারী গত পার্ক থেকে বের হওয়া গাড়ি নিরাপদে মেইন সড়কে তুলেতে একটি লরী গাড়ীকে সিঙ্গনেল দিলে লরীর ড্রাইভার সিঙ্গনেল অমান্য করে ডিসি পার্ক কর্মচারীর গায়ে চাপ দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে লরীর ড্রাইভাররা সড়কে লরী দিয়ে যান চলাচল

একেবারে বন্ধ করে দিয়ে ড্রাইভার হেলপার সরে যান। আধা ঘন্টা পর তারা সশস্ত্র অবস্থা জড়ো হয়ে অতর্কিতভাবে পার্কের গেইট, দেওয়াল ভাঙচুর করে। ডিসি পার্ক কর্তৃপক্ষ তা বাঁধা দিলে হামলাকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। পরে স্থানীয় নারী পুরুষ ডিসি পার্ক রক্ষা করতে রাস্তা এসে পার্ক কর্তৃপক্ষকে সহযোগিতা করে প্রতিহত করা চেষ্টা করেন। পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর চেষ্টায় সব কিছু স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণে আনেন। রাষ্ট্রের সম্পদে যারা হামলা, ভাঙচুর করেছে সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব আসলাম চৌধূরীসহ স্থানীয় বাসিন্দারা। এই বিষয় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড, ডিসি পার্ক

সংলগ্ন রাস্তায় ট্রাক, লরীর ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রুপ নেয়। সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তনাধীন। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাইপূর্বক বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’