৬০ বেসরকারি ব্যাংকের সক্রিয় ১২টি, টাকা নিয়ে গেছে পরিচালকরা: অর্থ উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

৬০ বেসরকারি ব্যাংকের সক্রিয় ১২টি, টাকা নিয়ে গেছে পরিচালকরা: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
৬০টি বেসরকারি ব্যাংকের মধ্যে বর্তমানে মাত্র ১২টি ব্যাংক সক্রিয় রয়েছে। বাকিগুলো থেকে পরিচালকেরা গ্রাহকদের টাকা সরিয়ে নিয়েছেন জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ সংকট কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণ করা সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজার স্থিতিশীল রাখতে এবং পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ওপর জোর দিচ্ছে। মার্চের পর থেকেই এর প্রভাব বাজারে পড়বে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল। তবে এখন তা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। জুন মাসের মধ্যে দেশের

মূল্যস্ফীতি কমে ৬ থেকে ৭ শতাংশে নেমে আসবে। এতে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। ফল আমদানির ওপর বাড়ানো ভ্যাট প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, রাজস্ব বাড়ানোর জন্য কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, যা খুব বেশি নয়। এ নিয়ে কেউ আন্দোলন করলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না। আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার চাল, ডাল, সার ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ