ছেলে হত্যার বিচার না পেলে আত্মাহুতির হুমকি মায়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

ছেলে হত্যার বিচার না পেলে আত্মাহুতির হুমকি মায়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ছেলের হত্যার বিচার না পেলে একমাত্র মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন এক মা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আত্মাহুতির হুমকি দেন আছিয়া বেগম নামের এই মা। সংবাদ সম্মেলনে আছিয়া বেগম জানান, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি নগরের রসুলবাগের বাসা থেকে তার ছেলে ইমরানকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। এরপর তার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে জোর করে দুই লাখ টাকা তুলে নেয়। পরে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করে। তিনি অভিযোগ করে বলেন, 'আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উল্টো তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। হুমকিতে একমাত্র কন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিন বছরেও আমার

সন্তানের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।' ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি আছিয়ার ২২ বছর বয়সী সন্তান মো. ইমরানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমরানের কয়েকজন বন্ধুকে আসামি করে মামলা করা হয় বাকলিয়া থানায়। থানা পুলিশের পর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু আছিয়া বেগমের নারাজির কারণে মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের আদেশ দেয় আদালত। পিবিআইর কাছে মামলা যাওয়ার ১১ মাস পার হলেও তারা কোনো আসামিকে গ্রেপ্তার করেনি বলে বলে অভিযোগ আছিয়ার। সংবাদ সম্মেলনে আছিয়ার মেয়ে জেসমিন আক্তারও উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই আবু তালেবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’