যশোরে ৬ মামলার আসামির ‘চোখ তুলে নেওয়ার’ চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরে ৬ মামলার আসামির ‘চোখ তুলে নেওয়ার’ চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় সোমবার রাতে সম্রাট হোসেন (২৫) নামে এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আর যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, সম্রাট মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ৬ মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে। সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন অভিযোগ করেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের

মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ওই জমি দখলে গেলে সোমবার রাত ১০টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, সম্রাটের বাম চোখের চারিপাশে পাঁচটি ছুরিকাহত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’