মহানবীকে কটূক্তির অভিযোগে বুটেক্স শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

মহানবীকে কটূক্তির অভিযোগে বুটেক্স শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
মহানবী (সা.)–কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী এখন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। রোববার রাতভর প্রায় চার ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ছাত্রের বিরুদ্ধে অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তাকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার করা হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে হলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা

হলো। রোববারের এই আদেশে ওইদিনই তাকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে এতে আরও বলা হয়, ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে থানা হেফাজতে এনে রাখা হয়েছে জানিয়ে ওসি শামিম বলেন, মাঝরাত আড়াইটায় তাকে আনা হয়। তার নিরাপত্তা নিশ্চিতের জন্য থানা হেফাজতে এনে রাখা হয়েছে। হলের পরিস্থিতি এখন শান্ত। তাকে হল থেকে বের করার সময় শিক্ষার্থীরা চড়-থাপ্পড় দিয়েছিলো। রোববার রাত আটটার দিকে আরেকজন শিক্ষার্থীর একটি ফেসবুক পোস্টে মহানবীকে নিয়ে তিনি ওই মন্তব্য করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও

দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এই পুলিশ কর্মকর্তা জানান, রাত দশটা থেকে ওই শিক্ষার্থীর হল ঘিরে রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানা হেফাজতে নিয়ে আসে। ঠিক কখন ওই শিক্ষার্থীকে থানা থেকে ছেড়ে দেওয়া হবে এমন প্রশ্নে ওসি বলেন, ছেড়ে দিলে যদি শিক্ষার্থীরা আবার মারধর করে। তাই তাকে ছাড়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার