গোপালগঞ্জে পুলিশের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, আহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫

গোপালগঞ্জে পুলিশের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, আহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন। এসময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামলাকারীদের শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। বোরবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন। সেখানে গিয়ে সাফায়েতকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে

গিয়ে সাফায়েতকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ভাঙচুর করে তাদের গাড়ি। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়। তবে এ বিষয়ে পুলিশ ও প্রতক্ষদর্শী কেউই মুখ খুলতে রাজি হননি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার থানা খোরশেদ আলম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। এতে ১৭৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ অজ্ঞাতকে আসামি করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’