ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে সংবর্ধনা, মীরসরাইয়ে স্কুল পিয়নের রাজকীয় বিদায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ঘোড়ার গাড়িতে বর সাজিয়ে সংবর্ধনা, মীরসরাইয়ে স্কুল পিয়নের রাজকীয় বিদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
কর্মজীবনের ছুটির শেষ ঘন্টা বাজিয়ে রাজকীয় বিদায় নিলেন পিয়ন নুরুল আফছার। চট্টগ্রামের মীরসরাইয়ে শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিয়নকে বর সাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল ক্যাম্পাসে জমকালো আয়োজন করে এই বিদায়ের মাধ্যমে তাকে অবসরে পাঠানো হয়। সকাল থেকে স্কাউট সদস্যরা তাকে গার্ড অব অনার দিয়ে সমাবেশ স্থলে নিয়ে আসেন। বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় সিনিয়র শিক্ষক নিতাই চন্দ্র দাশের সঞ্চালনায় অশ্রুসিক্ত নয়নে দীর্ঘ কর্মজীবনের আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই, অভিভাবক সদস্য আবু সুফিয়ান, প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম, সহকারী প্রধান শিক্ষক বিপুল দে, সিনিয়র শিক্ষক তারেক নিজামী,

রেজাউল করিম প্রমুখ । বক্তব্য প্রদান কালে প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম বলেন, আমি এই বিদ্যালয়ে আসার পর থেকে নুরুল আফছারকে পেয়েছি আমার একজন বিশ্বস্ত কর্মী হিসেবে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তার হাত দিয়ে আমি বিদ্যালয়ের ব্যাংকিংয়ে লাখ লাখ টাকা আদান প্রদান করেছি। সে অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ ছিলো। বিদ্যালয় এবং শিক্ষার্থীরে উন্নয়নে তার সহযোগিতা ভুলার মত নয়। শ্রেণি কক্ষে কখনো শিক্ষক না থাকলে আমাকে জানাতো। আমি ব্যস্ত থাকলে নিজে দায়িত্ব নিয়ে অন্য শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠাতো। শিক্ষার্থীদের সু-নজরে রাখতো এবং প্রতিষ্ঠানের শৃংখলার প্রতি ছিলো তার সজাগ দৃষ্টি। আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বিদায়ী পিয়ন নুরুল

আফছার বলেন, আমার চার পুরুষ এই স্কুলে পিয়নের দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যলয়ের শুরু থেকে আমার প্রপিতামহ বাদশা মিয়া, পিতামহ ছেরাজুল হক, পিতা মুন্সি মিয়ার হাত ধরে আমি ১২ বছর বয়স থেকে বিদ্যালয়ে পিয়নের দায়িত্ব পালন করে আজ অবসরে যাচ্ছি। পরে প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সভা শেষে বরের সাজে সাজিয়ে ঘোড়ার গাড়ীতে করে ব্যান্ড পার্টির তালে তালে স্কুল ক্যাম্পাস থেকে জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে তাকে বাড়ী পৌঁছে দেওয়া হয়। এসময় জোরারগঞ্জ বাজার ও আশপাশের লোকজন অবাক দৃষ্টিতে এমন বিরল দৃশ্য দেখে স্কুলের এই আয়োজনের প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’ জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে ঝূঁকির মুখে মোবাইল নেটওয়ার্ক: টাওয়ার সচলের জ্বালানি মিলছেনা বিদ্যুতের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব কোরবানীর পর্যাপ্ত পশু থাকলেও কেনার সক্ষমতা নেই অধিকাংশ মানুষের বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে মোদি হত্যা ষড়যন্ত্র নস্যাৎ ও বাংলাদেশে ‘পুতুল সরকার’ বসানোর নেপথ্য কাহিনী হঠাৎ ঢাকা সফরে হামজা চৌধুরী ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে? ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট ইউনূস সরকারের টিকা ক্রয় পদ্ধতি সংস্কারের আত্মঘাতী সিদ্ধান্তের সমালোচনা ইউনিসেফের হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ঈদ ঘিরে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাস চট্টগ্রামের এসপি হলেন রমনার ডিসি মাসুদ আলম আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব : মমতা