‘ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল পরাজিত হয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

‘ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল পরাজিত হয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
হামাসসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো যে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও তাদের মোকাবিলা করে যাচ্ছে- এ বিষয়টিকে একটি ‘ঐশ্বরিক সাহায্য’ বলে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজা তথা ফিলিস্তিনিরা যে একদিন দখলদার যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের বিরুদ্ধে বিজয়ী হবে, তা কিন্তু আগে কেউ কল্পনাও করতে পারেনি। এটা কেবল আল্লাহর একান্ত অনুগ্রহেই সম্ভব হয়েছে। রোববার ইরানের ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি আপনাকে আগে বলা হতো যে, গাজার জনগণ এমন একটি পরাশক্তির বিরুদ্ধে লড়বে, যার সঙ্গে মার্কিন সামরিক শক্তি রয়েছে এবং তারা তাদের পরাস্ত করবে—আপনি কী তা বিশ্বাস

করতেন? কেউই বিশ্বাস করত না, কিন্তু আল্লাহর পরম কৃপায় তা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আল্লাহর একান্ত অনুগ্রহেই অল্প সংখ্যক মানুষও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারে’। কুরআনের কাছে ফিরে যাওয়ার আহ্বান বক্তব্যের অন্য এক পর্যায়ে ‘সমস্ত সমস্যার সমাধানে পবিত্র কুরআনের শিক্ষা অনুসরণের আহ্বান’ জানিয়েছেন ইসলামী বিপ্লবের নেতা খামেনি। তিনি বলেন, ‘কুরআনের প্রতিটি বিষয়ই একটি অলৌকিক ব্যাপার। যদি আমরা কুরআনের শিক্ষা কাজে লাগাই, তবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে’। খামেনির মতে, পবিত্র কুরআনের নির্দেশনা অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও জাতিগত সংকট দূর করা সম্ভব এবং এটি মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনবে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক