ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ফিরতি যাত্রায় বিড়ম্বনার শিকার হচ্ছেন ঘরে ফেরারা। গাড়ি না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অনেক মুসল্লি। অনেকে আবার পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছেন গন্তব্যস্থলে। গাড়ি না পেয়ে কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত শেষেই ফিরতে শুরু করে মুসল্লিরা। একসঙ্গে লাখ লাখ মানুষের যাত্রার ফলে সড়কে দেখা দেয় তীব্র যানজট। টঙ্গী স্টেশনে ফিরতি যাত্রীদের জন্য অপেক্ষা করছিল ট্রেন। সেই ট্রেনে উঠতে মুসল্লিদের জীবনবাজির লড়াইও দেখা

গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদ ও দরজা-জানালায় ঝুলে গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। এ সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, একপর্যায়ে মানুষের জন্য ট্রেনই দেখা যাচ্ছিল না। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশুলিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফিরতি মুসল্লিদের বিড়ম্বনা ও কষ্টের সীমা ছিল না। আখেরি মোনাজাতকে ঘিরে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকে ইজতেমা মাঠে। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। আর মোনাজাত শেষে সেখান থেকেই ফিরতে থাকেন তারা। মোনাজাতের পর সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেক মুসল্লি। সিলেট থাকা মুসল্লি আব্দুর রহমান বলেন, ‘মোনাজাত শেষে বাড়ি যাওয়ার

জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাস ভাড়া বেশি চাচ্ছে।’ ময়মনসিংহের মুসল্লি আব্দুল করিম বলেন, ‘প্রকৃত ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। তাই দাঁড়িয়ে আছি। লোকজন কমলে পরে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট